বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩
ধারা ১০লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা
তৃতীয় অধ্যায় রিক্রুটিং এজেন্ট, লাইসেন্স, ইত্যাদি
ধারা ১০
10. লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা (১) কোন ব্যক্তি লাইসেন্স পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি— (ক) বাংলাদেশের নাগরিক না হন; (খ) অপ্রাপ্ত বয়স্ক হন; (গ) সুস্থ্য মস্তিষ্কের অধিকারী না হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্ত দেউলিয়াত্বের অবসান না হয়; (ঙ) মানব পাচার, অর্থ পাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ অথবা অন্য কোন গুরুতর অপরাধে দণ্ডিত হন; (চ) নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে। (২) কোন সংস্থা, কোম্পানী, অংশীদারী কারবার বা আইনগত সত্ত্বার অনুকূলে লাইসেন্স মঞ্জুর করা যাইবে, যদি— (ক) সংস্থা বা কোম্পানীর ক্ষেত্রে, উক্ত কোম্পানী বা সংস্থার অন্যূন শতকরা ষাট ভাগ শেয়ার; এবং (খ) অংশীদারী কারবার বা অন্য কোন আইনগত সত্ত্বার ক্ষেত্রে, উক্ত অংশীদারী কারবার বা সত্ত্বার মূলধন বা মালিকানার শতকরা ষাট ভাগের মালিকানা; বাংলাদেশী নাগরিকের হইয়া থাকে বা বাংলাদেশী নাগরিক দ্বারা নিয়ন্ত্রিত হয়।