Skip to content

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩

ধারা ২৫অভিবাসন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি

বলবৎষষ্ঠ অধ্যায় শ্রম কল্যাণ উইং এবং অভিবাসন বিষয়ক চুক্তি

ষষ্ঠ অধ্যায় শ্রম কল্যাণ উইং এবং অভিবাসন বিষয়ক চুক্তি

ধারা ২৫

25. অভিবাসন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি (১) সরকার বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকের অভিবাসনের সুযোগ বৃদ্ধি, শ্রম অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন, অভিবাসী কর্মীর প্রত্যাবাসন বা দেশের অভ্যন্তরে পুনর্বাসন এবং অভিবাসী কর্মীসহ যে কোন অভিবাসী এবং তাহাদের পরিবারের সদস্যদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করিবার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশের সহিত সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন সমঝোতা স্মারক বা চুক্তি, অন্যান্য নীতিসহ, নিম্নবর্ণিত নীতির ভিত্তিতে গৃহীত হইবে, যথা:— (ক) দেশের অভ্যন্তরে বা বিদেশে সকল অভিবাসী কর্মীর অধিকার, নিরাপত্তা ও মানব মর্যাদা রক্ষা; (খ) সংশ্লিষ্ট দেশে বাংলাদেশী অভিবাসী কর্মীর শ্রম অধিকার ও অন্যান্য মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সহিত সঙ্গতিপূর্ণ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ; এবং (গ) সংশ্লিষ্ট দেশে বাংলাদেশী অভিবাসী কর্মীর তথ্যের অধিকার এবং অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার পাইবার অধিকার নিশ্চিতকরণ।

End of ধারা ২৫.

সূচিপত্র দেখুন: বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩