Skip to content

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩

ধারা ৮অভিবাসন সংক্রান্ত নিষেধাজ্ঞা

বলবৎদ্বিতীয় অধ্যায় অভিবাসী কর্মী প্রেরণ, অভিবাসন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় অভিবাসী কর্মী প্রেরণ, অভিবাসন, ইত্যাদি

ধারা ৮

8. অভিবাসন সংক্রান্ত নিষেধাজ্ঞা (১) সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন দেশে বাংলাদেশী নাগরিকের অভিবাসন রাষ্ট্র বা জনস্বার্থের পরিপন্থী হইবে অথবা তাহাদের স্বাস্থ্য ও নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হইতে পারে, তাহা হইলে সরকার, আদেশ দ্বারা, উক্ত দেশে অভিবাসনের উপর নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে। (২) সরকার, জনস্বার্থে বা মানবসম্পদ রক্ষার্থে, কোন নাগরিক বা কোন শ্রেণীর নাগরিকের অভিবাসনের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩