Skip to content

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩

ধারা ১৩অপরাধসমূহ

বলবৎ

ধারা ১৩

13. অপরাধসমূহ (১) কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্যাতন করিলে তাহা ঐ ব্যক্তির কৃত একটি অপরাধ হিসাবে গণ্য হইবে। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ— (ক) সাধনে উদ্যোগী হন; (খ) সংঘটনে সহায়তা ও প্ররোচিত করেন; অথবা (গ) সংঘটনে ষড়যন্ত্র করেন— তাহা হইলে এই আইনের অধীনে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। (৩) এই আইনে কৃত অপরাধের দায়ভার অপরাধীকে ব্যক্তিগতভাবে বহন করিতে হইবে।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩