Skip to content

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩

ধারা ১৮প্রত্যর্পণ

বলবৎ

ধারা ১৮

18. প্রত্যর্পণ (১) এই আইনের অধীনে কৃত কোন অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে উক্ত অপরাধের বিচারের নিমিত্তে তাহাকে প্রত্যর্পণ করিতে অনুরোধ জানাইবে। (২) নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য অপর কোনো দেশের সরকার বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাইলে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ অনুরোধ জ্ঞাপনকারী দেশকে বাংলাদেশ সরকারের গৃহীত অথবা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির বিচার অথবা প্রত্যর্পণ সম্পর্কে অবহিত করিবে। (৩) এই আইনের অধীনে নির্যাতনের অপরাধে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার অনুরোধ করিলে প্রত্যর্পণ আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ৫৮ নং আইন) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে। (৪) বাংলাদেশ সরকারের সঙ্গে অপর যেসব দেশের সরকারের প্রত্যর্পণ ব্যবস্থা রহিয়াছে (প্রত্যর্পণ আইন, ১৯৭৪) সেই ব্যবস্থার মধ্যে সনদে উল্লিখিত নির্যাতন এবং নির্যাতনে সহায়তা, প্ররোচনা অথবা ষড়যন্ত্রের সংজ্ঞা বিধৃত রহিয়াছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে। (৫) যে সকল দেশের সহিত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নাই সে সকল দেশের কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হইলে প্রত্যর্পণ আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ৫৮ নং আইন) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে। (৬) নির্যাতন অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকার সরবরাহ করিতে পারিবে।

End of ধারা ১৮.

সূচিপত্র দেখুন: নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩