Skip to content

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩

ধারা ৬তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ

বলবৎ

ধারা ৬

6. তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ (১) কোনো ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি নির্যাতন করিয়াছে বা করিতেছে এইরূপ কোন তথ্য তৃতীয় কোন ব্যক্তি আদালতকে অবহিত করিলে আদালত ধারা ৫ মোতাবেক অভিযোগকারীর বিবৃতির ওপর নিজের মন্তব্য লিপিবদ্ধ করিয়া উক্ত ব্যক্তির নিরাপত্তা বিধান করিবেন। (২) যদি অভিযোগকারীর বক্তব্যে আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে, ঘটনাস্থলে পরিদর্শন করা প্রয়োজন তাহা হইলে আদালত উক্ত ঘটনাস্থল পরিদর্শন করিতে পারিবেন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩