নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩
ধারা ১৫পদত্যাগ, অপসারণ বা দায়িত্ব পালনে অসমর্থতা
তৃতীয় অধ্যায় ট্রাস্ট স্থাপন, উদ্দেশ্য, ইত্যাদি
ধারা ১৫
15. পদত্যাগ, অপসারণ বা দায়িত্ব পালনে অসমর্থতা (১) চেয়ারপারসন বা মনোনীত কোনো সদস্য কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে নোটিশ প্রদান করিয়া, সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে, স্বীয় পদ হইতে পদত্যাগ করিতে পারিবেন এবং সরকার কর্তৃক পদত্যাগপত্র গৃহীত হইবার তারিখ হইতে সংশ্লিষ্ট পদটি শূন্য হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, চেয়ারপারসন বা মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে, যদি তিনি- (ক) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (খ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন; (গ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত হন; (ঘ) কর্মসম্পাদনের ক্ষেত্রে শারীরিক বা মানসিকভাবে অসমর্থ হন; অথবা (ঙ) দায়িত্ব পালনে অবহেলা বা বিশ্বাসভঙ্গ করেন কিংবা বেআইনীভাবে কোনো আর্থিক বা অন্য কোনো প্রকার সুবিধা গ্রহণ করেন।
সূচিপত্র দেখুন: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩