Skip to content

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

ধারা ১৯বোর্ডের দায়িত্ব

বলবৎতৃতীয় অধ্যায় ট্রাস্ট স্থাপন, উদ্দেশ্য, ইত্যাদি

তৃতীয় অধ্যায় ট্রাস্ট স্থাপন, উদ্দেশ্য, ইত্যাদি

ধারা ১৯

19. বোর্ডের দায়িত্ব ধারা ১২ এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, বোর্ড, অন্যান্যের মধ্যে, নিম্নরূপ দায়িত্বও পালন করিবে, যথা:- (ক) ট্রাস্টের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ; (খ) ট্রাস্টের তহবিলের জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিয়োগ; (গ) ট্রাস্টের উদ্দেশ্য পূরণকল্পে কার্যক্রম গ্রহণের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থায়ন; (ঘ) ট্রাস্টের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হেফাজতকরণ; (ঙ) সরকারি উৎস ছাড়াও অন্যান্য উৎস হইতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে, সরকারের অনুমোদন সাপেক্ষে, বিভিন্ন সংস্থার সহিত যোগাযোগ, অর্থপ্রাপ্তির উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ; (চ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকত্ব অনুমোদন এবং তদ্‌লক্ষ্যে জেলা কমিটি গঠন, নিয়ন্ত্রণ ও তদারকি; (ছ) ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্ত উন্নয়ন প্রকল্প গ্রহণসহ আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ; (জ) ট্রাস্টের উদ্দেশ্যকে সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃপক্ষসহ যে কোনো সরকারি-বেসরকারি, দেশী-বিদেশী ও আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনের সহিত চুক্তি সম্পাদন ও সমন্বিত কর্মসূচি পরিচালনা; (ঝ) ট্রাস্টের তহবিল বৃদ্ধির নিমিত্ত বিনিয়োগ এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ড পরিচালনা; এবং (ঞ) উপরি-উক্ত দায়িত্ব সম্পাদনের প্রয়োজনে আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩