Skip to content

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা ।বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অভিভাবক’’ অর্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির মাতা বা পিতা বা তদ্‌কর্তৃক নিয়োজিত কোনো অভিভাবক; (২) ‘‘উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (৩) ‘‘চেয়ারপারসন’’ অর্থ বোর্ডের চেয়ারপারসন; (৪) ‘‘জেলা কমিটি’’ অর্থ ধারা ২০ এর অধীন গঠিত জেলা কমিটি; (৫) ‘‘ট্রাস্ট’’ অর্থ ধারা ৮ এর উপ-ধারা (১) এর অধীন স্থাপিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট; (৬) ‘‘তহবিল’’ অর্থ ট্রাস্টের তহবিল; (৭) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৮) ‘‘নিবন্ধিত সংগঠন’’ অর্থ ধারা ২১ এর অধীন নিবন্ধিত কোনো সংগঠন; (৯) ‘‘নিয়োগপ্রাপ্ত অভিভাবক’’ অর্থ ধারা ২৩ এর অধীন নিয়োগপ্রাপ্ত কোনো অভিভাবক; (১০) ‘‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি’’ অর্থ ধারা ৩ এ উল্লিখিত যে কোনো ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তি; (১১) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১২) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (১৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৪) ‘‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’’ অর্থ এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিকে মূলধারার শিক্ষার পরিবর্তে বিশেষ ধরনের শিক্ষা প্রদান করা হয়; (১৫) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ ধারা ৩০ এর অধীন নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক; (১৬) ‘‘সদস্য’’ অর্থ চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনসহ বোর্ডের কোনো সদস্য।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩