Skip to content

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

ধারা ২২নিবন্ধিত সংগঠন বরাবরে সহায়তা প্রদান, ইত্যাদি

বলবৎচতুর্থ অধ্যায় সংগঠন প্রতিষ্ঠা, নিবন্ধন, অভিভাবক নিয়োগ, ইত্যাদি

চতুর্থ অধ্যায় সংগঠন প্রতিষ্ঠা, নিবন্ধন, অভিভাবক নিয়োগ, ইত্যাদি

ধারা ২২

22. নিবন্ধিত সংগঠন বরাবরে সহায়তা প্রদান, ইত্যাদি (১) কোনো নিবন্ধিত সংগঠন উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা যাচনা করিয়া বোর্ডের নিকট আবেদন করিতে পারিবে। (২) বোর্ড, নির্ধারিত পদ্ধতিতে, উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রাক-অর্থ সহায়তা অবস্থা যাচাইপূর্বক যাচিত আর্থিক সহায়তা মঞ্জুর করিতে পারিবে। (৩) নিম্নরূপ কোনো কর্মসূচির জন্য আর্থিক সহায়তার আবেদন করা যাইবে, যথা: (ক) সমাজে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য সম্মানজনক বসবাসের পরিবেশ ও সুযোগ সৃষ্টি; (খ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্যবৃন্দকে কাউন্সেলিং ও প্রশিক্ষণ প্রদান : তবে শর্ত থাকে যে, কাউন্সেলিং ও প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে মহিলা, শিশু, ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বৎসর বয়সী বয়স্ক বা গুরুতর নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্যদের অগ্রাধিকার প্রদান করিতে হইবে; (গ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য অবকাশকালীন যত্ন, ফস্টার ফ্যামিলি কেয়ার বা দিবাযত্ন সেবা প্রদান এবং উৎসাহিতকরণ; (ঘ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য আবাসিক হোস্টেল বা আবাসিক আশ্রয়কেন্দ্র স্থাপন ও পরিচালনা; এবং (ঙ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের তাহাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বনির্ভর দল গঠন। (৪) বোর্ড, সময় সময়, আর্থিক সহায়তাপ্রাপ্ত নিবন্ধিত সংগঠনের কর্মকাণ্ড পরিবীক্ষণ, তদারকি ও মূল্যায়ন করিতে পারিবে। (৫) বোর্ড যে কোনো নিবন্ধিত সংগঠনের নথিপত্র, দলিল-দস্তাবেজ, প্রকাশনা বা কর্মসূচি পরিদর্শনের লক্ষ্যে উক্ত নথিপত্র, দলিল-দস্তাবেজ বা প্রকাশনা বোর্ডের নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সংগঠনকে নির্দেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত সংগঠন তদনুযায়ী সংশ্লিষ্ট নথিপত্র, দলিল-দস্তাবেজ বা প্রকাশনা বোর্ডের নিকট উপস্থাপন করিতে বাধ্য থাকিবে। (৬) নিবন্ধিত সংগঠনকে, প্রতি বৎসর, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানসহ উহার বার্ষিক আয়- ব্যয়ের হিসাব বিবরণী প্রকাশ করিতে হইবে, যাহার কপি বোর্ডের নিকট দাখিল করিতে হইবে।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩