পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩
ধারা ১৪সংরক্ষিত বন্দর এলাকা ঘোষণা
বলবৎ
তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলী ও ক্ষমতা
ধারা ১৪
14. সংরক্ষিত বন্দর এলাকা ঘোষণা কর্তৃপক্ষ, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, বন্দরের সুষ্ঠু পরিচালনার স্বার্থে এবং সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে, বন্দরের বিভিন্ন স্থান ও স্থাপনাকে সংরক্ষিত বন্দর এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে।