পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩
ধারা ১৮বেসরকারি ডক নির্মাণ, ইত্যাদির অনুমোদনের ক্ষমতা
বলবৎ
তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলী ও ক্ষমতা
ধারা ১৮
18. বেসরকারি ডক নির্মাণ, ইত্যাদির অনুমোদনের ক্ষমতা কর্তৃপক্ষ, তদ্কর্তৃক নির্দিষ্টকৃত শর্তে, বন্দর সীমানার জোয়ার রেখার উচ্চ সীমার নীচে কোন ডক, পিয়ার, নোঙর স্থান বা অন্য কোন স্থাপনা নির্মাণের জন্য কোন ব্যক্তিকে অনুমতি প্রদান করিতে পারিবে।