Skip to content

পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩

ধারা ২৪কর, মাশুল ইত্যাদির তফসিল

বলবৎচতুর্থ অধ্যায় ট্যারিফ, ইজারা, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ট্যারিফ, ইজারা, ইত্যাদি

ধারা ২৪

24. কর, মাশুল ইত্যাদির তফসিল (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে ও সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বন্দর ব্যবহারকারীগণের নিকট হইতে আদায়যোগ্য কর, টোল, রেইট, ফিস বা মাশুলের তফসিল প্রণয়ন করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ক্ষমতা প্রয়োগের সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া, বিশেষতঃ, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে কর, টোল, রেইট, ফিস বা মাশুলের তফসিল প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) সমুদ্রগামী বা সমুদ্রগামী নহে এইরূপ জাহাজ হইতে কোন পণ্য কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের অনুমতিক্রমে অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক নির্মিত ডক, জেটি ও নোঙর স্থানে অবতরণ বা উক্ত স্থান হইতে জাহাজ বোঝাইকরণ; (খ) দফা (ক) তে উল্লিখিত জাহাজ কর্তৃক উক্ত ডক, জেটি বা নোঙরস্থান ব্যবহার; (গ) কর্তৃপক্ষের আওতাভুক্ত কোন স্থান বা প্রাঙ্গনে পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ; (ঘ) পণ্য অপসারণ; (ঙ) কর্তৃপক্ষ বা উহার কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক কোন জাহাজ বা পণ্যের জন্য প্রদত্ত সেবা; (চ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোন পূর্ত কাজ, যন্ত্র বা সরঞ্জামাদির ব্যবহার; (ছ) কর্তৃপক্ষের মালিকানাধীন বা ভাড়াকৃত জাহাজের মাধ্যমে পরিবাহিত যাত্রী এবং তাহাদের ব্যক্তিগত দ্রব্যাদি পরিবহণ; (জ) জাহাজকে ঘুরানো বা টানিয়া নেওয়া (towing) এবং বন্দর সীমানা বা বন্দর সীমানার বাহিরে জীবন বা সম্পদ রক্ষা করিবার উদ্দেশ্যে কোন নৌ-যান, টাগ, নৌকা বা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সহায়তা প্রদান।

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩