Skip to content

পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩

ধারা ২৯ফ্রেইট বিষয়ে জাহাজের স্বত্বাধিকারীর পূর্বস্বত্ব

বলবৎচতুর্থ অধ্যায় ট্যারিফ, ইজারা, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ট্যারিফ, ইজারা, ইত্যাদি

ধারা ২৯

29. ফ্রেইট বিষয়ে জাহাজের স্বত্বাধিকারীর পূর্বস্বত্ব কোন জাহাজের স্বত্বাধিকারী বা মাস্টার জাহাজ হইতে বন্দরের ডক বা পিয়ারে পণ্য নামানোর সময় বা পূর্বে এই মর্মে কর্তৃপক্ষকে যদি নোটিশ প্রদান করেন যে উক্ত পণ্যের ভাড়া, প্রাইমেজ বা জেনারেল এভারেজ বাবদ অর্থ অনাদায়ী রহিয়াছে তাহা হইলে উক্ত পণ্যের উপর জাহাজের স্বত্বাধিকারী বা মাস্টারের পূর্বস্বত্ব বজায় থাকিবে এবং উক্ত দাবী পণ্যের মালিক কর্তৃক পরিশোধিত হইবার পর উক্ত পূর্বস্বত্ব অবসায়িত (discharge) হইবে।

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩