পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩
ধারা ৩৩বন্দর ছাড়পত্র, ইত্যাদি
বলবৎ
চতুর্থ অধ্যায় ট্যারিফ, ইজারা, ইত্যাদি
ধারা ৩৩
33. বন্দর ছাড়পত্র, ইত্যাদি কর্তৃপক্ষ যদি বন্দর ছাড়পত্র প্রদানের ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মকর্তাকে এই মর্মে নোটিশ প্রদান করে যে, কোন জাহাজ বা জাহাজে রক্ষিত পণ্যের উপর এইরূপ ও তদধীন প্রণীত বিধির উপর আদায়যোগ্য পাওনা বা জরিমানা অনাদায়ী রহিয়াছে, তাহা হইলে তিনি উক্ত পাওনা বা জরিমানা পরিশোধিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জাহাজকে বন্দর ছাড়পত্র ইস্যু করিবেন না।