ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
ধারা ১১আবেদন প্রত্যাখ্যান
বলবৎ
চতুর্থ অধ্যায় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন
ধারা ১১
11. আবেদন প্রত্যাখ্যান যদি রেজিস্ট্রারের নিকট প্রতীয়মান হয় যে, কোন নিবন্ধনের আবেদন ভুলক্রমে কিংবা ভিন্ন নামে ও শিরোনামে গ্রহণ করা হইয়াছে, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা সমীচীন হইবে না, তাহা হইলে তিনি আবেদনকারীকে শুনানীর সুযোগ প্রদান করিয়া আবেদনটি প্রত্যাখ্যান করিতে পারিবেন।
সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩