ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
ধারা ১৮নিবন্ধনসূত্রে প্রাপ্ত অধিকার
বলবৎ
চতুর্থ অধ্যায় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন
ধারা ১৮
18. নিবন্ধনসূত্রে প্রাপ্ত অধিকার (১) এই আইনের অন্যান্য নিধানাবলী সাপেক্ষে, কোন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হইলে, উহার অনুমোদিত ব্যবহারকারী নিম্নবর্ণিত অধিকার লাভ করিবে, যথা :- (ক) এই আইনে বর্ণিত পদ্ধতিতে ভৌগোলিক নির্দেশক লঙ্ঘনের জন্য প্রতিকার পাইবার অধিকার; এবং (খ) যে পণ্য সম্পর্কে ভৌগোলিক নির্দেশক নিবন্ধিত হইয়াছে, সেই পণ্য সম্পর্কে উক্ত ভৌগোলিক নির্দেশক ব্যবহার করিবার অধিকার। (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন প্রদত্ত ভৌগোলিক নির্দেশক ব্যবহারের অধিকার নির্ধারিত শর্ত ও বাধ্যবাধকতা সাপেক্ষে, হইবে।
সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩