Skip to content

ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩

ধারা ৪০পরিচয়যুক্ত ভৌগোলিক নির্দেশক পণ্য বিক্রয় পরোক্ষ নিশ্চয়তাযুক্ত বলিয়া গণ্য হইবে

বলবৎদশম অধ্যায় বিবিধ

দশম অধ্যায় বিবিধ

ধারা ৪০

40. পরিচয়যুক্ত ভৌগোলিক নির্দেশক পণ্য বিক্রয় পরোক্ষ নিশ্চয়তাযুক্ত বলিয়া গণ্য হইবে বিক্রয়যোগ্য পণ্যের উপর অথবা কোন পণ্য বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে, ভৌগোলিক নির্দেশক ব্যবহার করা হইলে, ব্যবহৃত ভৌগোলিক নির্দেশকটি প্রকৃত ভৌগোলিক নির্দেশক এবং অসত্যরূপে ব্যবহার করা হয় নাই মর্মে বিক্রেতা নিশ্চয়তা প্রদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যতক্ষণ পর্যন্ত না বিক্রেতা বা তাহার প্রতিনিধি কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত আকারে ভিন্নমত প্রকাশ করা হয় এবং তাহা পণ্যটি বিক্রয়কালে বা চুক্তি সম্পাদনকালে প্রদান করা হয় এবং ক্রেতা কর্তৃক গৃহীত হয়।

End of ধারা ৪০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩