ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
ধারা ৪৩ব্যবসায়িক প্রথা, ইত্যাদি বিবেচনা
বলবৎ
দশম অধ্যায় বিবিধ
ধারা ৪৩
43. ব্যবসায়িক প্রথা, ইত্যাদি বিবেচনা ভৌগোলিক নির্দেশক পণ্য সংশ্লিষ্ট মামলায়, আদালত ভৌগোলিক নির্দেশক পণ্য সম্পর্কিত প্রথা এবং অন্যান্য ব্যক্তি কর্তৃক বৈধভাবে ব্যবহৃত কোন প্রাসঙ্গিক ভৌগোলিক নির্দেশক পণ্য সম্পর্কিত প্রথাকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করিবে।
সূচিপত্র দেখুন: ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩