Skip to content

গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩

ধারা ৩৭রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৩৭

37. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে Grameen Bank Ordinance, 1983 (Ordinance No. XLVI of 1983), রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, রহিতকৃত Ordinance এর অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) ব্যাংক কর্তৃক দায়েরকৃত বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা বা গৃহীত কার্যধারা বা সূচিত যে কোন কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এমনভাবে নিষ্পন্ন হইবে যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত বা সূচিত হইয়াছে। (৪) ব্যাংক কর্তৃক সম্পাদিত কোন চুক্তি, দলিল বা ইনস্ট্রুমেন্ট এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন সম্পাদিত হইয়াছে। (৫) কোন চুক্তি বা চাকুরীর শর্তে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী যে শর্তাধীনে চাকুরীতে ছিলেন, তাহারা এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে ব্যাংকের চাকুরীতে নিয়োজিত থাকিবেন।

End of ধারা ৩৭.

সূচিপত্র দেখুন: গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩