পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩
ধারা ১১প্রতিবেদন
চতুর্থ অধ্যায় চুক্তি, প্রতিবেদন, ঋণ গ্রহণ, ইত্যাদি
ধারা ১১
11. প্রতিবেদন (১) প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির পর অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বোর্ড তদ্কর্তৃক পূর্ববর্তী বৎসরে গৃহীত ও সম্পাদিত কার্যাবলীর একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়সমূহের উল্লেখ থাকিতে হইবে, যথা :- (ক) সরকারের চাহিদা অনুযায়ী প্রত্যর্পণ (return) , হিসাব বিবরণী, প্রাক্কলন ও পরিসংখ্যান; (খ) এই আইনের অধীন প্রাপ্ত নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি নিরসনকল্পে বোর্ড কর্তৃক গৃহীত পদক্ষেপ, মতামত ও সুপারিশ; (গ) সুনির্দিষ্ট বিষয়ের উপর সরকার কর্তৃক আহুত তথ্য ও মতামত যদি থাকে; এবং (ঘ) পরীক্ষা বা অন্যবিধ প্রয়োজনে সরকারের চাহিদা অনুযায়ী প্রেরিত তথ্য বা কাগজাদির কপি। (৩) সরকার, প্রয়োজনবোধে বোর্ডের নিকট হইতে যে কোন সময় বোর্ডের যে কোন কার্যক্রম বা বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী চাহিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।