Skip to content

পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩

ধারা ১৩বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিধানাবলী

বলবৎপঞ্চম অধ্যায় স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, ইত্যাদি

ধারা ১৩

13. বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিধানাবলী আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, বোর্ড- (ক) সরকার কর্তৃক নির্ধারিত শর্তে যে কোন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গ্রহণ, অধিগ্রহণ এবং পরিচালনা করিতে বা উহা পরিচালনার জন্য যে কোন সমিতির নিকট হস্তান্তর করিতে পারিবে; (খ) সরকার কর্তৃক নির্দিষ্টকৃত বোর্ড কিংবা সমিতির নির্ধারিত এলাকায় অন্য কোন বিদ্যুৎ বিতরণকারী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান গ্রাহক সংযোগের উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইন বা অন্যান্য স্থাপনা নির্মাণ ও সম্প্রসারণ করিতে পারিবে না এবং গ্রাহক সংযোগ প্রদান করিতে পারিবে না; (গ) যেকোন সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাহাদের নিকট হইতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ও শর্তে বিদ্যুৎ সরবরাহ গ্রহণ করিতে পারিবে; এবং (ঘ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে কোন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যাহা কোন ব্যক্তি বা সত্তা দ্বারা পরিচালিত তাহাদের নিকট হইতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ও শর্তে বিদ্যুৎ সরবরাহ গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩