Skip to content

পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩

ধারা ১৫প্রবেশাধিকার

বলবৎপঞ্চম অধ্যায় স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, ইত্যাদি

ধারা ১৫

15. প্রবেশাধিকার (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে চেয়ারম্যান অথবা কোন সদস্য বা এতদুদ্দেশ্যে চেয়ারম্যান কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বোর্ড বা সমিতির যে কোন কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নোক্ত কাজে যে কোন স্থল, ঘরবাড়ী বা অঙ্গনে প্রবেশ করিতে পারিবে, যথা :- (ক) যে কোন পরিদর্শন, জরিপ, পরীক্ষা, মূল্য নির্ধারণ বা তদন্ত ; (খ) ভূমি খনন বা গর্ত ভরাট ; (গ) সীমানা নির্ধারণ ও বৈদ্যুতিক লাইন বা পূর্ত কার্য সম্পাদন ; (ঘ) অনুরূপ সীমানা নির্ধারণ, বৈদ্যুতিক লাইন ও স্থাপনাসমূহ চিহ্নিতকরণের উদ্দেশ্যে কোন চিহ্ন স্থাপন ও গর্ত খনন; অথবা (ঙ) এই আইনের যে কোন উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনে এইরূপ অন্যবিধ কার্য সম্পাদন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যসমূহ সম্পাদনের লক্ষ্যে কোন ভূমি, ঘরবাড়ী বা অঙ্গনের দখলদার বা মালিককে অন্যূন চবিবশ ঘন্টার নোটিশ প্রদান করিয়া যে কোন স্থান, ঘরবাড়ী বা অঙ্গনে সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের পূর্বে যে কোন সময় প্রবেশ করিতে এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যে কোন কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন।

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩