Skip to content

পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩

ধারা ২০হিসাব ও নিরীক্ষা

বলবৎষষ্ঠ অধ্যায় তহবিল ও হিসাব নিরীক্ষা

ষষ্ঠ অধ্যায় তহবিল ও হিসাব নিরীক্ষা

ধারা ২০

20. হিসাব ও নিরীক্ষা (১) সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে বোর্ড উহার হিসাব সংরক্ষণ করিবে এবং বোর্ড কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে সমিতি বা এই আইনের ধারা ৬(ট) এ উল্লিখিত প্রতিষ্ঠান উহার হিসাব নিরীক্ষা করিবেন। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক হিসাবে উল্লিখিত, যেইরূপ পদ্ধতিতে উপযুক্ত মনে করিবেন সেইরূপ পদ্ধতিতে বোর্ডের হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও, Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1) (b) তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা প্রতি বৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করা হইবে এবং এতদুদ্দেশ্যে বোর্ড Chartered Accountant নিয়োগ করিতে পারিবে। (৪) উপ-ধারা (২) এর অধীনে নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক বা এতদুদ্দেশ্যে তদ্‌কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোন ব্যক্তি বোর্ডের সকল রেকর্ড, বই, দলিলপত্র, নগদ অর্থ, জামানত, ভান্ডার ও অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিতে পারিবেন এবং বোর্ডের চেয়ারম্যান অথবা যে কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৫) এই ধারার অধীন নিরীক্ষা সম্পাদনের পর যথাশীঘ্র সম্ভব মহা হিসাব-নিরীক্ষক তাহার নিরীক্ষা প্রতিবেদন বোর্ডে প্রেরণ করিবেন এবং বোর্ড অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে মতামতসহ উহা সরকারের নিকট প্রেরণ করিবে। (৬) নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত ত্রুটি বা অনিয়মসমূহ দূরীকরণের জন্য বোর্ড তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করিবে। (৭) বোর্ডের অধীন গঠিত ও নিবন্ধিত সমিতি, এসোসিয়েশন বা কোম্পানির যাবতীয় নিরীক্ষা কার্যাবলী বোর্ডের উপর ন্যস্ত থাকিবে।

End of ধারা ২০.

সূচিপত্র দেখুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩