পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩
ধারা ৩১বোর্ড, ইত্যাদিকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প ইত্যাদি হিসাবে ব্যাখ্যা না করা
বলবৎ
অষ্টম অধ্যায় বিবিধ
ধারা ৩১
31. বোর্ড, ইত্যাদিকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প ইত্যাদি হিসাবে ব্যাখ্যা না করা আপাততঃ বলবৎ অন্যান্য আইনে যাহাই থাকুক না কেন, শ্রম আইন ২০০৬ (২০০৬ সনের ৪২নং আইন) অনুযায়ী বোর্ড, সমিতি বা এই আইনের ধারা ৬(ট) এ বর্ণিত কোন সংগঠন বা কোম্পানীকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান হিসাবে ব্যাখ্যা করা যাইবে না।