Skip to content

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,— (ক) “অনুসন্ধান কমিটি” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত কোন কমিটি; (খ) “অপরাধ” অর্থ এই আইনের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ; (গ) “অনুসন্ধান” অর্থে পরিবেশ আদালত আইন বা ফৌজদারি কার্যবিধির অধীন পরিচালিত অপরাধের অনুসন্ধান বা তদন্ত উহার অন্তর্ভুক্ত হইবে না; [ ***] [ (ঙ) ‘‘ইট’’ অর্থ বালি, মাটি বা অন্য কোনো উপকরণ দ্বারা ইটভাটায় পোড়াইয়া প্রস্তুতকৃত কোনো নির্মাণ সামগ্রী;] (চ) “ইট প্রস্তুত” অর্থ এমন কোন প্রক্রিয়া যাহার মাধ্যমে ইটভাটায় কায়িক বা যান্ত্রিক বা উভয় উপায়ে ইটের মাটি সংগ্রহ হইতে শুরু করিয়া কাঁচা ইট তৈরি ও পোড়ানো হয়; [ (ছ) ‘‘ইটভাটা’’ অর্থ উন্নত প্রযুক্তিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং বায়ুদূষণকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুসারে নির্ধারিত মান মাত্রায় রাখিতে সক্ষম এমন কোনো স্থান বা অবকাঠামো যেখানে ইট প্রস্তুত করা হয়;] (জ) “ইটভাটা স্থাপন” অর্থ এমন কোন কর্মকাণ্ড যাহার মাধ্যমে ইট প্রস্তুতের জন্য স্থান নির্বাচন ও অবকাঠামো নির্মাণ করা হয়, তবে ইট প্রস্তুতকরণ উহার অন্তর্ভুক্ত হইবে না; (ঝ) “কৃষি জমি” অর্থ এমন কোন জমি যাহা বৎসরে একাধিকবার কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত হয়; (ঞ) “ছাড়পত্র” অর্থ এই আইনের বিধানাবলি সাপেক্ষে, পরিবেশ সংরক্ষণ আইন বা তদধীন প্রণীত কোন বিধির অধীন ইস্যুকৃত কোন ছাড়পত্র; [ (ঞঞ) ‘‘ছিদ্রযুক্ত ইট (hollow brick)’’ অর্থ যে সকল ইটে প্রযুক্তি ব্যবহারক্রমে একাধিক ছিদ্র (hole) রাখা হয়;] (ট) “জ্বালানি” অর্থ ইটভাটায় ইট পোড়ানোর জন্য ব্যবহার্য কঠিন, তরল বা বায়বীয় কোন পদার্থ; (ঠ) “জ্বালানি কাঠ” অর্থ জ্বালানি হিসাবে ব্যবহার্য যে কোন কাঠ, এবং বাশেঁর মোথা বা খেঁজুর গাছও উহার অন্তর্ভুক্ত হইবে; [ (ঠঠ) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের তপশিল;] (ড) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত কোন বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত; (ঢ) “নিষিদ্ধ এলাকা” অর্থ ধারা ৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত কোন এলাকা; (ণ) “পরিবেশ আদালত আইন” অর্থ পরিবেশ আদালত আইন, ২০১০ (২০১০ সনের ৫৬ নং আইন); (ত) “পরিবেশ সংরক্ষণ আইন” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন); (থ) “পাহাড়” বা “টিলা” অর্থ এমন কোন ভূমি যাহা প্রাকৃতিকভাবে সৃষ্ট পার্শ্ববর্তী সমতল ভূমি হইতে উঁচু, এবং যাহা মাটি, পাথর, মাটি ও পাথর, মাটি ও কাঁকড়, বা অনুরূপ কোন কঠিন পদার্থ সমন্বয়ে গঠিত, এবং যাহা সরকারি রেকর্ডপত্রে পাহাড় বা টিলা হিসাবে চিহ্নিত; (দ) “ফৌজদারি কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898); (ধ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত কোন বিধি; (ন) “ব্যক্তি” অর্থে, নিগমিত হউক বা না হউক, কোন কোম্পানী, সমিতি বা ব্যক্তি সমষ্টি বা অংশীদারি কারবার অন্তর্ভুক্ত হইবে; [ (নন) ‘‘ব্লক’’ অর্থ বালি, সিমেন্ট, ফ্লাই অ্যাশ বা মাটি ব্যতীত অন্য কোনো উপাদান, না পোড়াইয়া তদ্দ্বারা প্রস্তুতকৃত কোনো নির্মাণ সামগ্রী;] [ ***] (ফ) “মোবাইল কোর্ট আইন” অর্থ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন); এবং (ব) “লাইসেন্স” অর্থ এই আইনের অধীন ইস্যুকৃত কোন লাইসেন্স।

  1. 1. দফা (ঘ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(ক) ধারাবলে বিলুপ্ত।
  2. 7. দফা (প) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(ছ) ধারাবলে বিলুপ্ত।
  3. 2. দফা (ঙ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 3. দফা (ছ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 4. দফা (ঞঞ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(ঘ) ধারাবলে সন্নিবেশিত।
  6. 5. দফা (ঠঠ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(ঙ) ধারাবলে সন্নিবেশিত।
  7. 6. দফা (নন) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ২(চ) ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩