বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
ধারা ৬নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা
বলবৎ
ধারা ৬
6. নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা কোন ব্যক্তি নিবন্ধন সনদ পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি— (ক) বাংলাদেশের নাগরিক না হন; (খ) অপ্রাপ্ত বয়স্ক হন; (গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্ত দেউলিয়াত্বের অবসান না হয়; অথবা (ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩