Skip to content

বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ‘‘তাঁতী সমিতি’’ অর্থ এই আইনের ধারা ১১ এর অধীন নিবন্ধিত কোন তাঁতী সমিতি; (৩) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) ‘‘বোর্ড ’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ তাঁত বোর্ড; (৬) ‘‘সদস্য’’ অর্থ সার্বক্ষনিক সদস্য ব্যতীত বোর্ডের খণ্ডকালীন কোন সদস্য; (৭) ‘‘সার্বক্ষনিক সদস্য’’ অর্থ এই আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) তে উল্লিখিত কোন সদস্য; এবং (৮) ‘‘হস্তচালিত তাঁত’’ অর্থে কায়িক শ্রম দ্বারা বস্ত্র প্রস্তুতের জন্য কোন বস্ত্রবয়ন যন্ত্র, এবং নিম্নবির্ণত তাঁতও উহার অন্তর্ভুক্ত হইবে; যথা:- (ক) আধা স্বয়ংক্রিয় বা চিত্তরঞ্জন তাঁত; (ক) উপজাতি কর্তৃক ব্যবহৃত বসতবাড়িতে বিশেষ ধরনের তাঁত; (গ) কার্পেট তাঁত ও টেপ তাঁতসহ শাটেল গর্ত তাঁত; (ঘ) কুটির তাঁত অর্থাৎ বসতবাড়ীতে স্থাপিত অনধিক তিনিটি শক্তিচালিত তাঁত; (ঙ) ফ্লাই শাটেল গর্ত তাঁত ও ফ্লাই শাটেল ফ্রেম তাঁত; (চ) ভারী বা হালকা বস্ত্রাদি উৎপাদনের জন্য বসতবাড়ীতে স্থাপিত অন্য কোন তাঁত; এবং (ছ) হ্যাটারসলি তাঁত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩