Skip to content

বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩

ধারা ৭চেয়ারম্যান ও সার্বক্ষনিক সদস্গণের নিয়োগ, ইত্যাদি

বলবৎ

ধারা ৭

7. চেয়ারম্যান ও সার্বক্ষনিক সদস্গণের নিয়োগ, ইত্যাদি (১) সার্বক্ষণিক সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত ও মনোনীত হইবেন এবং তাহারা বোর্ডের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন। (২) চেয়ারম্যান বোর্ডের প্রধান নির্বাহী হইবেন। (৩) চেয়ারম্যান পদের মেয়াদ , বেতন-ভাতা, মর্যাদা এবং চাকুরীর অন্যান্য শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৪) সার্বক্ষণিক সদস্যগণ এই আইন বা বিধি দ্বারা নির্ধারিত এবং বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, অর্পিত বা ন্যাস্তকৃত ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন এবং দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩