Skip to content

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩

দ্বিতীয় তফসিল(ধারা ৬ দ্রষ্টব্য)

বলবৎ

দ্বিতীয় তফসিল

তফসিল-২ (ধারা ৬ দ্রষ্টব্য) ১। সমৃদ্ধকরণ প্রতীক । - বাজারজাত ভোজ্যতেলের বোতল, টিন, কিংবা প্যাকেটে প্রদর্শিতব্য প্রতীক হইবে নিম্নরুপ, যাহা সাদা-কালো কিংবা রঙিন প্রিন্টে ছাপা যাইবে, যথা- ২। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের প্রতীকের বৈশিষ্ট্য ।- অনুচ্ছেদ ১ এ প্রদর্শিত প্রতীকটি হইবে একটি বৃত্তের ভিতরে দুইটি ফোঁটার অঙ্কন, যাহার একটি ছোট আকারে উপরে এবং অপরটি প্রায় চার গুণ বড় আকারে নিচে অবস্থিত হইবে, যাহার ভিতরে বিন্দুর সাহায্যে একটি শিশুর হাস্যমুখ অঙ্কিত থাকিবে। অধিকন্তু, বড় আকারের ফোঁটাটি দুইটি হাতের তালুর আকারে সজ্জিত দুইটি ধান পাতার মধ্যে অবস্থিত হইবে এবং উহার মুখের চিহ্নের ঠিক উপরে সূর্যরশ্মির মতো উজ্জ্বল একটি সাদা রঙের যোগচিহ্ন (+) থাকিবে, এবং বৃত্তের নীচে বৃত্তের রেখার সহিত সংযুক্ত ্তুসঠিক পুষ্টি সুস্থ জীবন্থ এই শব্দগুলি লিখিত থাকিবে। ৩। সমৃদ্ধকরণ প্রতীকের স্বত্বাধিকার কিংবা কপিরাইট।্ত ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রতীক ( logo ) এর কপিরাইটের স্বত্বাধিকারী হইবে সরকার, এবং সরকার ইহার ব্যবহার নিয়ন্ত্রণ করিতে পারিবে।

End of দ্বিতীয় তফসিল.

সূচিপত্র দেখুন: ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩