Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ১১বোর্ড

বলবৎ

ধারা ১১

11. বোর্ড (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; (ঘ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (ঙ) গ্রামীণ অর্থনীতি, মাইক্রো ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান[, পল্লী ও দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প] বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত [৫(পাঁচ)] জন প্রতিনিধি; (চ) সরকার কর্তৃক মনোনীত স্থানীয় সরকারের ২ (দুই) জন উপজেলা পরিষদ চেয়ারম্যান; (ছ) ব্যবস্থাপনা পরিচালক; (জ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত সদস্য শেয়ার হোল্ডার সমিতির প্রতিনিধি হিসাবে প্রতিটি প্রশাসনিক বিভাগ হইতে ১ (এক) জন ব্যক্তি। (২) উপ-ধারা (১) এর দফা (জ) এর অধীন পরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত দফা (ক) হইতে দফা (চ) এর অধীন পরিচালকগণ সমন্বয়ে বোর্ড গঠিত হইবে।

  1. 3. ‘‘, পল্লী ও দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প’’ শব্দগুলি ও কমাগুলি ‘‘এবং পল্লী ও দারিদ্র বিমোচন’’ শব্দগুলির পরিবর্তে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।
  2. 4. ‘‘৫(পাঁচ)’’ সংখ্যা, শব্দ ও বন্ধনী ‘‘৪(চার)’’ সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪