Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ২৩বন্ড ও ডিবেঞ্চার ইস্যু, ইত্যাদি

বলবৎ

ধারা ২৩

23. বন্ড ও ডিবেঞ্চার ইস্যু, ইত্যাদি (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, তদকর্তৃক অনুমোদিত হারে, সুদ সম্বলিত, বন্ড ও ডিবেঞ্চার ইস্যু ও বিক্রয় করিতে পারিবে। (২) ব্যাংকের বন্ড ও ডিবেঞ্চার ইস্যুকালে সরকার কর্তৃক, সময় সময়, নির্দিষ্টকৃত সুদের হার উক্ত বন্ড ও ডিবেঞ্চারের আসল ও প্রদানকৃত সুদ সম্পর্কে নিশ্চয়তা প্রদান করা হইবে।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪