Skip to content

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

ধারা ৩৯প্রকল্পের বিলোপ, রূপান্তর ও সংরক্ষণ

বলবৎ

ধারা ৩৯

39. প্রকল্পের বিলোপ, রূপান্তর ও সংরক্ষণ (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা কোন সমঝোতা স্মারক বা চুক্তি বা অন্য কোন দলিলে যাহা কিছু থাকুক না কেন ব্যাংক স্থাপনের পর- (ক) একটি বাড়ী একটি খামার প্রকল্প, অতঃপর উক্ত প্রকল্প বলিয়া উল্লিখিত, [***], এমনভাবে চলমান থাকিবে যেন ইহা ব্যাংকের একটি চলমান কর্মসূচি; (খ) [সরকার কর্তৃক নির্ধারিত তারিখে উক্ত প্রকল্প] বিলুপ্ত হইবে এবং বিলুপ্ত প্রকল্পের- (অ) অধীন অনুমোদিত কিন্তু অনিষ্পন্ন কার্যক্রম এমনভাবে নিষ্পন্ন করা যাইবে যেন উহা ব্যাংকের কোন কার্যক্রম; (আ) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, কর্মসূচি এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার ব্যাংকে হস্তান্তরিত হইবে এবং ব্যাংক উহার স্বত্বাধিকারী হইবে; (ই) বিরুদ্ধে বা তদ্‌কর্তৃক দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা ব্যাংকের বিরুদ্ধে বা তদ্‌কর্তৃক দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে; (ঈ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে ব্যাংকের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, পক্ষে বা সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে ; (উ) সকল রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত ব্যাংকে স্থানান্তরিত হইবে এবং ব্যাংক উক্ত স্থানান্তরিত রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত সরকারি বিধি-বিধান অনুযায়ী সংরক্ষণ করিবে; (ঊ) অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত অধঃস্তন বা শাখা কার্যালয়ের, যে নামে ও স্থানেই প্রতিষ্ঠিত বা স্থাপিত হউক না কেন, কার্যক্রম এ আইনের অধীন ব্যাংকের অধঃস্তন বা শাখা কার্যালয় স্থাপিত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, এমনভাবে কার্যকর ও অব্যাহত থাকিবে যেন উহারা এই আইনের অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত হইয়াছে; (ঋ) প্রণীত ও জারিকৃত সকল আদেশ, নির্দেশ, নীতিমালা বা ইনস্ট্রুমেন্ট, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, একই বিষয় ও উদ্দেশ্যে ব্যাংক কর্তৃক প্রণীত ও জারি না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ, পূর্বের ন্যায় এমনভাবে চলমান, অব্যাহত ও কার্যকর থাকিবে যেন উহারা ব্যাংক কর্তৃক প্রণীত ও জারি হইয়াছে; (এ) কর্মকর্তা ও কর্মচারী যে নিয়ম ও শর্তে বিলুপ্ত প্রকল্পে কর্মরত ছিলেন, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত, সেই একই নিয়ম ও শর্তে ব্যাংকে বদলি হইয়া ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে উহার কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন, ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংক উপযুক্ততা পুনঃযাচাই-বাছাই করতঃ উপযুক্ত পদে, শর্তে ও বেতনে নিযুক্ত করিতে পারিবে। [(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপ-ধারার দফা (খ) এর অধীন সরকার কর্তৃক উক্ত প্রকল্প বিলুপ্ত হওয়ার পূর্ব মেয়াদ পর্যন্ত উক্ত প্রকল্পের জনবল, সম্পদ ও অন্যান্য বিষয়াদি, প্রকল্প ও ব্যাংকের মধ্যে পারস্পরিক সম্মতিতে সম্পাদিত সমঝোতা স্মারক বা চুক্তি অনুযায়ী আদান প্রদান বা স্থানান্তরের মাধ্যমে, ব্যাংকের প্রয়োজনে উহার কর্ম-সম্পাদনে ব্যবহার করা যাইবে।]

  1. 5. ‘‘এর প্রকল্প মেয়াদ অর্থাৎ ৩০ জুন, ২০১৬ তারিখ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত’’ শব্দগুলি, সংখ্যাগুলি ও কমা পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ৫ (ক) (অ) ধারাবলে বিলুপ্ত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।
  2. 6. ‘‘সরকার কর্তৃক নির্ধারিত তারিখে উক্ত প্রকল্প’’ শব্দগুলি ‘‘দফা (ক) এ উল্লিখিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি’’ শব্দগুলি, বর্ণ ও বন্ধনীর পরিবর্তে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ৫ (ক) (আ) ধারাবলে প্রতিস্থাপিত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।
  3. 7. উপ-ধারা (২) পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৫০ নং আইন) এর ৫ (খ) ধারাবলে সংযোজিত। (ইহা ১৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর)।

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪