Skip to content

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪

ধারা ১৩তহবিল

বলবৎ

ধারা ১৩

13. তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তহবিল নামে একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনিঃশ্বেষযোগ্য ঘূর্ণায়মান ফাণ্ড (non-lapsable revolving fund), যাহা ৩ (তিন) কোটি টাকার বেশী হইবে না; (খ) সরকারের অনুমোদনক্রমে বোর্ড কর্তৃক গৃহীত ‍ঋণ বা অনুদান; (গ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ । (২) তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে : তবে শর্ত থাকে যে, কোন তফসিলি ব্যাংক না থাকিলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোন বাণিজ্যিক ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা যাইবে । (৩) তহবিল হইতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সদস্য, বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও চাকুরীর শর্তাবলী অনুসারে প্রদেয় অন্যান্য অর্থ প্রদান করা হইবে এবং বোর্ডের প্রয়োজনীয় অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪