Skip to content

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪

ধারা ৯বোর্ডের কার্যাবলি, ইত্যাদি

বলবৎ

ধারা ৯

9. বোর্ডের কার্যাবলি, ইত্যাদি (১) বোর্ডের কার্যাবলি নিম্নরূপ হইবে, যথা:- (ক) পাবর্ত্য জেলার জনসংখ্যা, আয়তন ও অনগ্রসরতা বিবেচনা করিয়া পাবর্ত্য জেলাসমূহের উন্নয়নের জন্য প্রকল্প ও স্কিম প্রণয়ন; (খ) পাবর্ত্য জেলা সমূহের উপজেলা সদর, ইউনিয়ন ও গ্রামাঞ্চলের জন্য অনধিক ২ (দুই) কোটি টাকার প্রকল্প ও স্কিম অনুমোদন; (গ) অনুমোদিত প্রকল্প ও স্কিম বাস্তবায়ন এবং বাস্তবায়ন কার্য তদারকি; (ঘ) বিভিন্ন উন্নয়ন সংস্থার আর্থিক বা কারিগরি সহায়তায় পরিচালিত উন্নয়ন প্রকল্প ও স্কিম বাস্তবায়ন; (ঙ) উপরি-উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য উহাদের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন। (২) পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বোর্ড উহার দায়িত্ব পালন করিবে।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪