ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
ধারা ১১ডিএনএ নমুনা বিশ্লেষণ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি
ধারা ১১
11. ডিএনএ নমুনা বিশ্লেষণ (১) কোন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ধারা ১০ এর অধীন সংগৃহীত ডিএনএ নমুনা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল সম্বলিত একটি রিপোর্ট প্রস্তুত করিয়া উহাতে স্বাক্ষর প্রদান করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত রিপোর্টে, অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ- (ক) ডিএনএ ল্যাবরেটরীর প্রধান কর্তৃক স্বাক্ষরিত ফরোয়ার্ডিং নোট; (খ) ডিএনএ নমুনা বিশ্লেষণ যেভাবে পরিচালিত হইয়াছে উহার সংক্ষিপ্ত বিবরণ; (গ) ডিএনএ নমুনা বিশ্লেষণের পদ্ধতি; এবং (ঘ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।