ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
ধারা ২৪জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা
বলবৎ
পঞ্চম অধ্যায় জাতীয় ডিএনএ ডাটাবেইজ
ধারা ২৪
24. জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা (১) সরকার, ডিএনএ ল্যাবরেটরী কর্তৃক সম্পাদিত ডিএনএ প্রোফাইল সম্বলিত নিম্নবর্ণিত ইনডেক্সসমূহ সমন্বয়ে একটি জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা করিবে, যথা :- (ক) অপরাধস্থল ইনডেক্স; (খ) সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স; (গ) অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স; এবং (ঘ) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অন্য কোন ইনডেক্স। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ইনডেক্সসমূহে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল এবং ডিএনএ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিবে।