ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
ধারা ৩১জাতীয় ডিএনএ ডাটাবেইজে অনধিকার প্রবেশের দণ্ড
বলবৎ
ষষ্ঠ অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৩১
31. জাতীয় ডিএনএ ডাটাবেইজে অনধিকার প্রবেশের দণ্ড যদি কোন ব্যক্তি অননুমোদিতভাবে জাতীয় ডিএনএ ডাটাবেইজে প্রবেশ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্তরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড, তবে ১ (এক) বৎসরের নিম্নে নহে, বা অনধিক ৩০ (ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।