Skip to content

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

ধারা ৪ডিএনএ নমুনা সংগ্রহের অনুরোধ

বলবৎদ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি

ধারা ৪

4. ডিএনএ নমুনা সংগ্রহের অনুরোধ (১) কোন সংঘটিত অপরাধের তদন্তের প্রয়োজনে কোন পুলিশ কর্মকর্তা উক্ত অপরাধের ফলে কোন ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, বা অভিযুক্ত ব্যক্তি অথবা অপরাধ সংঘটনের সহিত জড়িত অন্য কোন ব্যক্তিকে তাহার ডিএনএ নমুনা প্রদানের জন্য অনুরোধ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন বা অভিযুক্ত কোন ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন, তাহা হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তদ্‌কর্তৃক নিয়োজিত আইনজীবীকে উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির নিকট হইতে ডিএনএ নমুনা সংগ্রহের লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য অনুরোধ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (১) ও (২) এ বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুরোধ জানানো যাইবে।

End of ধারা ৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪