Skip to content

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

ধারা ১১নির্বাহী কমিটি

বলবৎ

ধারা ১১

11. নির্বাহী কমিটি (১) এই আইনের অধীন বোর্ড ইহার কার্যাবলী সম্পাদনের সহযোগিতা প্রদানের নিমিত্ত অনধিক ৫(পাঁচ) জন পরিচালক সমন্বয়ে একটি নির্বাহী কিমিটি গঠন করিবে এবং উক্ত কমিটির চেয়ারম্যানও মনোনীত করিবে। (২) নির্বাহী কমিটির সদস্যগণের মেয়াদ বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে। (৩) নির্বাহী কমিটির সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৪) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাহী কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন। (৫) নির্বাহী কমিটির সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে: তবে শর্ত থাকে যে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বার্থ জড়িত রহিয়াছে বা উক্তরূপ স্বার্থ প্রকাশ করিতে বাধ্য রহিয়াছেন এমন কোন বিষয়ে কোন সদস্য ভোট প্রদান বা আলোচনায় অংশগ্রহণ করিবেন না। (৬) উপস্থিত ৩ (তিন) সদস্যের কোরাম ব্যতিত নির্বাহী কমিটির সভায় কোন কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪