Skip to content

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

ধারা ২৬বার্ষিক সাধারণ সভা

বলবৎ

ধারা ২৬

26. বার্ষিক সাধারণ সভা (১) কর্পোরেশনের শেয়ারহোল্ডারগণের বার্ষিক সাধারণ সভা বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখ, সময় এবং স্থানে অনুষ্ঠিত হইবে, তবে তাহা কোনক্রমেই হিসাব বন্ধের ছয় মাস সময়ের পরে অনুষ্ঠিত হইবে না। (২) কর্পোরেশন বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণের বিবেচনার জন্য ধারা ২৯ এর উপ-ধারা (৫) এর অধীন তাহাদেরকে সরবরাহকৃত বার্ষিক হিসাব বিবরণী ও প্রতিবেদন উপস্থাপন করিবে। (৩) শেয়ারহোল্ডারগণের বিবেচনার যোগ্য এমন যে কোন বিষয় বিবেচনার নিমিত্ত, বোর্ড, সময় এবং স্থান নির্ধারণপূর্বক শেয়ারহোল্ডারগণের কোন বিশেষ সভা আহবান করিতে পারিবে। (৪) শেয়ারহোল্ডারগণের সভায় প্রত্যেক শেয়ারহোল্ডারের যোগদানের অধিকার থাকিবে, কিন্তু কোন শেয়ারহোল্ডারের ভোট প্রদানের অধিকার থাকিবে না, যদি না তিনি- (ক) উক্ত সভার তারিখ হইতে কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে শেয়ারহোল্ডার হিসাবে নিবন্ধিত হন; এবং (খ) কর্পোরেশনের শেয়ার বাবদ বর্তমানে প্রাপ্য সকল দাবী এবং অন্যান্য অর্থ পরিশোধ করেন। (৫) ভোট প্রদানের অধিকারী প্রত্যেক শেয়ারহোল্ডার ব্যক্তিগতভাবে উপস্থিত থাকিয়া হস্ত প্রদর্শনের মাধ্যমে একটি ভোট প্রদান করিতে পারিবেন। (৬) কোন নির্বাচনে প্রত্যেক শেয়ারহোল্ডারের প্রতি ৫ (পাঁচ)টি শেয়ারের জন্য একটি করিয়া ভোট থাকিবে এবং তিনি ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উক্ত ভোট প্রদান করিতে পারিবেন।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪