Skip to content

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

ধারা ৩৬ক্ষমতা অর্পণ

বলবৎ

ধারা ৩৬

36. ক্ষমতা অর্পণ (১) কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এবং ইহার ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার জন্য বোর্ড প্রয়োজনীয় মনে করিলে এই আইনের অধীন এতদুদ্দেশ্যে নির্ধারণযোগ্য শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, যদি থাকে, উহার এইরূপ ক্ষমতা ও দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালককে অর্পণ করিতে পারিবে। (২) কর্পোরেশনের ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার উদ্দেশ্যে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, যদি থাকে, প্রয়োজনে তাহার দৈনন্দিন দপ্তর পরিচালনা সংক্রান্ত ক্ষমতা ও দায়িত্ব কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবেন।

End of ধারা ৩৬.

সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪