Skip to content

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

ধারা ৪০প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ৪০

40. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই আইনের বিধানাবলী বা বিধির সহিত অসঙ্গতিপূর্ণ নহে এইরূপ প্রয়োজনীয় ও সমীচীন সকল বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষতঃ এবং পূর্ববর্তী ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা :- (ক) বোর্ড পরিচালনা, নির্বাহী কমিটির সভা, সভায় উপস্থিতির জন্য সম্মানী নির্ধারণ; (খ) ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক বা কর্পোরেশনের কোন কর্মকর্তা ও কর্মচারির নিকট প্রশাসনিক ক্ষমতা এবং কার্যাবলী অর্পণ; (গ) কর্পোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবসা সংক্রান্ত শর্তাবলী; (ঘ) ব্যবসায়িক উদ্দেশ্য সাধনকল্পে নিরাপত্তা জামানতের পর্যাপ্ততা নিরূপণের পদ্ধতি; (ঙ) কর্পোরেশনের ঋণ গ্রহণের পদ্ধতি এবং শর্ত নির্ধারণ; (চ) এই আইনের অধীন রিটার্ন এবং বিবরণী ফরম তৈরি; (ছ) কর্পোরেশনের কর্মচারিদের কাজের দায়িত্ব ও আচরণ; (জ) কর্পোরেশনের কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারিদের নিয়োগ, পদোন্নতি এবং চাকুরির অন্যান্য শর্তাবলী নির্ধারণ; (ঝ) কর্পোরেশনের কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারিসহ কর্মকর্তা ও কর্মচারিগণের পোষ্যদের কল্যাণের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ফান্ড প্রবর্তন এবং পরিচালনা; (ঞ) কর্পোরেশনের সীলমোহর এবং ইহার ব্যবহার পদ্ধতি; (ট) যে কোন ব্যবসায় কোন পরিচালক বা কোন কমিটির কোন সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্টতা বিষয়ে স্বার্থ প্রকাশ; (ঠ) কর্পোরেশনের সহিত যে কোন শিল্প বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পাদিত চুক্তিতে উল্লিখিত প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ইহার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ গ্রহণ; (ড) কোন নির্বাচনের বৈধতা সম্পর্কে যে কোন সন্দেহ ও বিতর্কের চূড়ান্ত সিদ্ধান্তসহ এই আইনের অধীন নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা; (ঢ) কর্পোরেশনের শেয়ারসমূহের প্রথম বরাদ্দ দেওয়ার পদ্ধতি ও শর্ত; (ণ) শেয়ারহোল্ডার নিবন্ধন বহি রক্ষণাবেক্ষণ, শেয়ার ধারণ এবং হস্তান্তর করিবার পদ্ধতি ও শর্ত, স্থগিতকরণ, শেয়ার হস্তান্তর স্থগিতকরণের পদ্ধতি এবং শেয়ারহোল্ডারদের অধিকার ও কর্তব্য সম্পর্কিত সকল বিষয়; (ত) সাধারণ সভা আহবান এবং সভার অনুসরণীয় পদ্ধতি নির্ধারণ; এবং (থ) সাধারণভাবে কর্পোরেশন বা, ক্ষেত্রমত, অধীনস্থ কোম্পানির কার্যাবলী দক্ষভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্য কোন বিষয়।

End of ধারা ৪০.

সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪