Skip to content

উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪

ধারা ২০বোর্ডের কার্যাবলী

বলবৎপঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

পঞ্চম অধ্যায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ২০

20. বোর্ডের কার্যাবলী বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের প্রতি স্তরের জন্য আনুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের মূল যোগ্যতার ভিত্তিতে সমতুল্যমান কাঠামো অনুমোদন; (খ) আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তরের সাথে সমতুল্যমানের উপানুষ্ঠানিক শিক্ষা প্রদানে আগ্রহী সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানসমূহের যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনা করিয়া উপানুষ্ঠানিক শিক্ষা এবং প্রিভোকেশনাল প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন প্রদান; (গ) মানসম্মত সমতুল্যমানের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবয়নের লক্ষ্যে শিক্ষকদের জন্য আনুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের অনুরূপ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার নির্দিষ্টমান নির্ধারণ এবং উক্তরূপ নির্ধারিত মানের শিক্ষকদের অনুমোদন প্রদান; (ঘ) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের প্রশিক্ষকদের দক্ষতার নির্দিষ্টমান নির্ধারণ এবং উক্তরূপ নির্ধারিত মানের শিক্ষকদের অনুমোদন প্রদান; (ঙ) প্রতিষ্ঠানসমূহের যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনা করিয়া প্রিভোকেশনাল টেস্টিং সেন্টার অনুমোদন প্রদান এবং ব্যক্তির দক্ষতা, যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা বিবেচনায় পরীক্ষক হিসাবে অনুমোদন প্রদান; (চ) সরকার কর্তৃক নির্ধারিত উপানুষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তরে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল শিক্ষার ১ ও ২ স্তরে পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদান; (ছ) উপানুষ্ঠানিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও গভর্ণিং বোর্ড বা ম্যানেজিং কমিটির মধ্যকার বিরোধ নিষ্পত্তির বা সালিশের ব্যবস্থা গ্রহণ; (জ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কোন বিষয় সম্পর্কে মতামত প্রদান; (ঝ) বিদ্যমান সরকারি বিধি বিধান অনুসরণক্রমে পদ সৃষ্টি ও বিলুপ্ত করাসহ সকল প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রণ ও তৎসম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ; (ঞ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফি নির্ধারণ, দাবি ও গ্রহণ; (ট) এই আইন, বিধি ও প্রবিধান দ্বারা ইহার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবার জন্য চুক্তি সম্পাদন ও উহা বাস্তবায়ন।

End of ধারা ২০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪