Skip to content

উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪

ধারা ২৪বোর্ডের তহবিল, ইত্যাদি

বলবৎসপ্তম অধ্যায় বোর্ডের তহবিল, ইত্যাদি

সপ্তম অধ্যায় বোর্ডের তহবিল, ইত্যাদি

ধারা ২৪

24. বোর্ডের তহবিল, ইত্যাদি (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) বোর্ডের সম্পত্তি বিনিয়োগ হইতে অর্জিত আয়; (ঘ) এই আইনের অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত সেবা বাবদ আদায়কৃত ফি; এবং (ঙ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। (৩) বোর্ড কর্তৃক অনুমোদিত কোন তফসিলি ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা যাইবে। (৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে। (৫) সচিব এবং বোর্ডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার যৌথ স্বাক্ষরে তহবিলের হিসাব পরিচালিত হইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪