ধারা ৯উপানুষ্ঠানিক শিক্ষার পাঠক্রম
তৃতীয় অধ্যায় পাঠক্রম ও সমতাস্থাপন
ধারা ৯
9. উপানুষ্ঠানিক শিক্ষার পাঠক্রম (১) উপানুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের আওতাভুক্ত সকল পাঠক্রম এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের পাঠক্রম ব্যুরো কর্তৃক অনুমোদিত হইতে হইবে। (২) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের প্রতি স্তরের জন্য আনুষ্ঠানিক শিক্ষার সমতুল্যমানের মূল যোগ্যতা নিরূপণ এবং অনুসারে বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উক্তরূপ পাঠক্রম প্রণয়ন করিতে হইবে। (৩) জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোর প্রিভোকেশনাল-১ ও ২ স্তরের পাঠক্রম চাকুরীর বাজার এবং নিয়োগ প্রতিষ্ঠানের প্রয়োজনের আলোকে প্রণীত হইবে এবং সেই অনুসারে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, নিয়োগকারী সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উক্ত পাঠক্রম প্রণয়ন করিতে হইবে। (৪) উপানুষ্ঠানিক শিক্ষা বাসস্তবায়নরত অথবা উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়নে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা চাহিদাভিত্তিক নতুন পাঠক্রম, প্রশিক্ষণ কর্মসূচি এবং তদ্সংশ্লিষ্ট বিষয়বস্তু নির্ধারণ ও উন্নয়ন করিতে পারিবে এবং পরবর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে ব্যুরো বরাবর উহা অনুমোদনের জন্য পেশ করিতে হইবে।