Skip to content

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪

ধারা ১০লাইসেন্স, ইত্যাদি

বলবৎ

ধারা ১০

10. লাইসেন্স, ইত্যাদি (১) প্রত্যেক মালিক নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে লাইসেন্সের জন্য নিয়ন্ত্রকের নিকট আবেদন করিবেন। (২) নিয়ন্ত্রক, ধারা ১১ এ উল্লিখিত লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হইয়া এবং আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তপূর্বক,- (ক) সন্তুষ্ট হইলে, নির্ধারিত শর্তসাপেক্ষে, সংশ্লিষ্ট মালিক বরাবর লাইসেন্স ইস্যু করিবেন; (খ) সন্তুষ্ট না হইলে, লাইসেন্সের আবেদন নামঞ্জুর করিবেন এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট মালিককে অবহিত করিবেন।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪