Skip to content

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪

ধারা ৮হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি

বলবৎ

ধারা ৮

8. হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি (১) কোনো ব্যক্তি হোটেল বা রেস্তোরাঁ পরিচালনা করিতে চাহিলে নির্ধারিত ফি ও পদ্ধতিতে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধক উহার সঠিকতা সম্পর্কে- (ক) নিশ্চিত হইলে নির্ধারিত সময়, পদ্ধতি ও ফরমে আবেদনকারীর অনুকূলে শর্তসহ নিবন্ধন সনদ ইস্যু করিবেন; (খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিবেন এবং কারণ লিপিবদ্ধ করিয়া, উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবেন।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪