রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪
ধারা ১১মেয়াদ পদত্যাগ, ইত্যাদি
বলবৎ
ধারা ১১
11. মেয়াদ পদত্যাগ, ইত্যাদি (১) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকগণ সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে স্বপদে বহাল থাকিবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার যে কোন সময়, কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং যে কোন পরিচালকের নিয়োগ বাতিল করিতে পারিবে। (৩) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোন পরিচালক, যে কোন সময়, সরকারের নিকট তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত কোন পদত্যাগপত্র কার্যকর হইবে না।