রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪
ধারা ৩২অননুমোদিতভাবে ব্যাংকের নাম ব্যবহারের দন্ড
বলবৎ
ধারা ৩২
32. অননুমোদিতভাবে ব্যাংকের নাম ব্যবহারের দন্ড (১) ব্যাংকের লিখিত সম্মতি ব্যতীত কোন প্রসপেকটাস, বিজ্ঞাপন বা অন্য কোথাও ব্যাংকের নাম ব্যবহার করা যাইবে না। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত মেয়াদে কারাদন্ডে অথবা ১ (এক) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয়দন্ডে দন্ডিত হইবেন।